বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গা  এলাকা থেকে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার তাড়াশের খালকুলা বাজারে ডেইরি খামারিদের নিয়ে বিশেষ সেমিনার নন্দীগ্রামে উজ্জল হোসেনের কনটেন্ট ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে দিঘীনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে সেনাবাহিনী দিঘীনালায় ফুল বিজুর মধ্যে দিয়ে বৈসাবি শুরু বিজয় টিভির চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনির মায়ের ইন্তেকাল বিজয় টিভির চলনবি প্রতিনিধি আলহাআলী রনির মায়ের ইন্তেকাল সিরাজগঞ্জ জেলা এলপি গ্যাস পরিবেশক ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাষক মোঃ আবু বাশীর দিঘীনালায় বিজু বৈসু ও সাংগ্রাইয়ের বর্নিল সুচনা মহসীন সভাপতি, আব্দুল্লাহ সম্পাদক, নজরুল সাংগঠনিক, হিরন সহ-সাধারণ সম্পাদক

কোম্পানীগঞ্জ থানায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই এএসআইকে সংবর্ধনা

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, নিজস্ব প্রতিবেদকঃ

কোম্পানীগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল সোয়াজিদ মিয়া ও কনস্টেবল গোলাম কিবরিয়া বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এর আগে মাননীয় পুলিশ সুপার, সিলেট মহোদয় আনুষ্ঠানিকভাবে তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি সূত্রে এএসআই (নিঃ) সোয়াজিদ মিয়া ও এএসআই (নিঃ) গোলাম কিবরিয়া অদ্য ২০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন।

এ উপলক্ষে কোম্পানীগঞ্জ থানায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সফিকুল ইসলাম খান। এ সময় থানার অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওসি মোঃ সফিকুল ইসলাম খান বলেন,।পদোন্নতি একটি দায়িত্ব ও সম্মানের বিষয়। সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা বাংলাদেশ পুলিশের সুনাম আরও বৃদ্ধি করবেন এটাই আমাদের প্রত্যাশা।

পদোন্নতিপ্রাপ্ত এএসআই (নিঃ) সোয়াজিদ মিয়া ও এএসআই (নিঃ) গোলাম কিবরিয়া তাদের বক্তব্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব এবং সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর