বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালা সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে নবাগত ইউএনও মেহেদী হাসান কাউসার কে ফুলেল শুভেচ্ছা* সোনামুখীতে চায়ের দোকান থেকে কেটলি ও কাপ চুরির অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কাজীপুরে আগুনে পুড়ে দুই গরুর মৃত্যু, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে

সিরাজগঞ্জের কাজিপুরে আবাদী জমির মাটি বিক্রিকারীর দন্ড

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে আবাদী জমির উপরিভাগের মাটি বিক্রি করার একজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ইমরুল হোসেন(৩৫)। তিনি উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের সেকান্দার আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২০ জানুয়ারি) দুপুরে হাটশিরা গ্রামে অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজার রহমান। এসময় জমির উপরিভাগের মাটি কেটে ট্রাকযোগে পরিবহন করে বিক্রির অভিযোগে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী ইমরুলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, তাৎক্ষণিক দন্ডের অর্থ পরিশোধ করায় আসামীকে অবমুক্ত করে দেয়া হয়েছে।
অভিযানে অংশ নেন কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদসহ পুলিশের ও কাজিপুর সেনাক্যাম্পের একটি দল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর