শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উল্লাপাড়ায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিক নেতারা

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

যে বিষয়ে যাদের জ্ঞান ও দক্ষতা কম, সেই বিষয়েই সাধারণত প্রশিক্ষণের প্রয়োজন হয় এমনটাই প্রচলিত ধারণা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রেস কাউন্সিলের অধীনে আয়োজিত প্রশিক্ষণে একই ব্যক্তি একাধিকবার অংশগ্রহণ করছেন, অথচ অনেক যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিক একবারও সেই সুযোগ পাচ্ছেন না। এতে করে প্রশিক্ষণ বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

চলতি বছরেই ময়মনসিংহে একাধিকবার প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, কিছু নির্দিষ্ট ব্যক্তি বারবার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে সিনিয়র সাংবাদিক ও পেশাগতভাবে দক্ষ অনেক সাংবাদিক এসব প্রশিক্ষণ থেকে বঞ্চিত রয়ে গেছেন।

সংশ্লিষ্টদের মতে, প্রশিক্ষণ ব্যবস্থাপনায় সঠিক নীতিমালা অনুসরণ না করায় এই বৈষম্য তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন প্রকৃত প্রশিক্ষণপ্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রশিক্ষণের মূল উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে দৈনিক বঙ্গ সংবাদ এর ব্যুরো প্রধান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু একই ব্যক্তিকে বারবার প্রশিক্ষণ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এতে অনেক যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিক বঞ্চিত হচ্ছেন। প্রশিক্ষণ নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, যারা কখনো প্রশিক্ষণের সুযোগ পাননি, বিশেষ করে মাঠপর্যায়ের ও সিনিয়র সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া উচিত। না হলে এই প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

সচেতন মহল মনে করছেন, প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করে কারা কতবার প্রশিক্ষণ নিয়েছেন তা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অঞ্চলভিত্তিক ও অভিজ্ঞতাভিত্তিক সমন্বয় না হলে ভবিষ্যতেও এমন বৈষম্য চলতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর