বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিনিয়র সহসভাপতি নির্বাচিত হলেন তাড়াশের জহুরুল ইসলাম

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

​সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে তাড়াশের প্রবীণ ও জনপ্রিয় দলিল লেখক আলহাজ্ব জহুরুল ইসলাম মহুরী সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। গত শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ গৌরব অর্জন করেন।

​তিনি দীর্ঘ দিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দলিল লেখক পেশায় জড়িত রয়েছেন। বর্তমানে তিনি দক্ষতার সাথে তাড়াশ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। পেশাগত কার্যক্রমে তাঁর সততা ও অভিজ্ঞতার কারণে জেলা ও উপজেলা পর্যায়ের দলিল লেখকদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় এক মুখ।

​জেলা দলিল লেখক সমিতির এ গুরুত্বপূর্ণ পদে জহুরুল মহুরী নির্বাচিত হওয়ায় তাড়াশের বিভিন্ন স্তরের মানুষ, সহকর্মী দলিল লেখক এবং স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

​অভিনন্দন বার্তায় স্থানীয় দলিল লেখক ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি জহুরুল ইসলাম মহুরী সাধারণ দলিল লেখকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ও জোরালো ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর