রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার সকাল সাড়ে ১০টায় তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র থেকে একযোগে এ দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

​প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উদ্বোধনের পরপরই তাড়াশ উপজেলা চত্বর ও সংলগ্ন এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার এবং তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আজ থেকে শুরু হওয়া এই তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি ধারাবাহিকভাবে তাড়াশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অব্যাহত থাকবে।”

​তিনি ডেঙ্গুমুক্ত তাড়াশ গড়তে সাধারণ জনগণকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর