বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে পৌর প্রশাসকের উদ্যোগে ১শ’ দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ মজিবর রহমান 

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

​আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে তাড়াশ পৌরসভা কার্যালয়ের সামনে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অধীনে এ চাউল বিতরণ করা হয়। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মাস্টাররোল অনুযায়ী চূড়ান্তকৃত ১০০ জন তালিকাভুক্ত উপকারভোগীর প্রত্যেকের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

​খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও তাড়াশ পৌরসভার প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও খন্দকার সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, পৌর সচিব তাইয়ুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মুকুল হোসেন এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি তাড়াশ পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতেই সরকারের এই উদ্যোগ। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল প্রকৃত দুস্থদের সহায়তার আওতায় আনা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর