শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সরিষা চাষে বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গা ও উল্লাপাড়ায় এবার সরিষা চাষে ভালো ফলনের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। সরিষা ফুলে কৃষকদের মুখে হাসির ঝলকানির দেখা মিলেছে। ভাল ফলনের পাশাপাশি ন্যায্যমূল্য পেলে সোনায় সোহাগা পেয়ে যাবেন এ অঞ্চলের কৃষক কৃষাণী।

গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার  পুর্ণিমাগাঁতী ,সলঙ্গা, রামকৃষ্ণপুর, বাঙ্গালা,বড়পাঙ্গাসী,উধুনিয়া এবং মোহনপুর ইউনিয়নের বিশাল এলাকা জুড়ে এবার সরিষা চাষ করা হয়েছে।
সরিষার হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে এসব মাঠ। হলুদের সমারোহে অপরুপ সৌন্দর্য বিরাজ করছে এসব অঞ্চল। ভ্রমর প্রজাপতি মৌমাছি সহ বিভিন্ন কীটপতঙ্গের গুঞ্জন একে আরও সুশোভিত করে তুলেছে। তুলনামূলক কম সময়ের এবং লাভ জনক এ ফসল কৃষকদের অনেকটাই আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করবে। তাছাড়া এ ফসলের জমিতে যে সার বিষ প্রয়োগ করা হয় তা পরবর্তী ফসলের জন্যও কর্মক্ষমতা ধরে রাখে। এবার বৃষ্টি ও শীতের প্রকোপ কম থাকায়  এ পর্যন্ত সরিষায় রোগবালাই নাই বললেই চলে জানান উধুনিয়ার কৃষক রস্তম আলী। এ অবস্থা বিরাজমান থাকলে এবং ক্ষতিকর কীটপতঙ্গের আক্রমন থেকে রক্ষা পেলে সরিষায় এবার ভাল ফলন হবে ন্যায্য মূল্য পাবেন এমনটাই আশা করছেন কাসেম বিল অঞ্চলের কৃষক আবুল হোসেন ও নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর