মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

বাঙ্গালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আব্দুল মান্নান প্রামানিকের আনুষ্ঠানিক ঘোষণা

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মোঃসুজন আহমেদ

উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২ নং বাঙ্গালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও তরুণ প্রজন্মের আস্থাভাজন ব্যক্তিত্ব আব্দুল মান্নান প্রামানিক।

প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরছেন তিনি।

তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এমন বিশ্বাস থেকে আব্দুল মান্নান প্রামানিক ইতোমধ্যে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ইয়াং জেনারেশনের মাঝে ফুটবল বিতরণ করেছেন। তিনি যুবকদের হাতে ফুটবল তুলে দিয়ে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং সুস্থ, সচেতন ও আদর্শ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আব্দুল মান্নান প্রামানিক বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। শিক্ষা, খেলাধুলা, অবকাঠামো উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আমি ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সমর্থনই হবে আমার চলার পথের সবচেয়ে বড় শক্তি।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, তরুণদের খেলাধুলায় উৎসাহ প্রদান, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আব্দুল মান্নান প্রামানিক ইতোমধ্যে ৪ নং ওয়ার্ডে আলোচনায় উঠে এসেছেন।

ছবির ক্যাপশন: বাঙ্গালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করছেন আব্দুল মান্নান প্রামানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর