বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মোঃ সুজন আহমেদ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি স্থানীয় জনগণের কাছে সুপরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শাহ আলম বিএসসি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি ধরইল উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, বাঙ্গালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি চেংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, চেংটিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, চেংটিয়া কবরস্থান কমিটির সেক্রেটারি এবং উল্লাপাড়া-তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক মৎস্যজীবী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর ১৯৯৮ সালে এইচএসসি, ২০০০ সালে বিএসসি, ২০০৫ সালে বি.এড, ২০০৭ সালে বাংলা বিষয়ে এমএ এবং ২০১৩ সালে এম.এড ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে এসএসসি, এইচএসসি, এমএ (বাংলা), বি.এড এবং এম.এড পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
শাহ আলম বিএসসি বলেন, “বাঙ্গালা ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে দীর্ঘদিন জনসেবামূলক কর্মকাণ্ডে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আরও বলেন, “নির্বাচিত হওয়ার সুযোগ পেলে বাঙ্গালা ইউনিয়নের সার্বিক উন্নয়নে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার অবকাঠামো নির্মাণ, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। আমার লক্ষ্য বাঙ্গালা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করা।
স্থানীয়দের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার কারণে শাহ আলম বিএসসি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর