শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

ঢাকা–ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে বন্ধ ট্রেন চলাচল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে রেললাইন খুলে নেওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা রেল অবরোধ, বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করছেন।

এসময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অন্যান্য বগি আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার (২৮ ডিসেম্বর) একই স্থানে রেললাইন তুলে ফেলার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু লাগিয়ে লাইন সচল করা হয়। তবে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরো বলেন, কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর