শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

ঈদের তৃতীয় দিনে মেঘাই ঘাটে জনতার ঢল, উৎসবমুখর পরিবেশে মুখরিত পর্যটন কেন্দ্র

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ঈদুল আজহার তৃতীয় দিনে মেঘাই ঘাটে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন এই জনপ্রিয় বিনোদনকেন্দ্রে। দূর-দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় পুরো এলাকা হয়ে উঠেছে প্রাণবন্ত ও উৎসবমুখর।
শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেঘাই ঘাটে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকায় ঈদের আনন্দ উপভোগ করতে ভিড় করছেন সবাই। ঈদের ছুটিকে কেন্দ্র করে ঘাটের সৌন্দর্য ও আকর্ষণ যেন আরও বেড়ে গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটির কারণে আগামী ৩ থেকে ৫ দিনও এমন ভিড় অব্যাহত থাকতে পারে। এতে স্থানীয় ব্যবসায়ীরাও বেশ খুশি। বিশেষ করে খাবার ও বিভিন্ন পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগম দেখা গেছে। বিক্রিও হচ্ছে সন্তোষজনকভাবে।
ঈদ উপলক্ষে ঘাট এলাকার দোকানগুলো নতুন সাজে সেজেছে। রঙিন আলোকসজ্জা ও আকর্ষণীয় সাজসজ্জায় দোকানগুলো যেন বিয়ের সাজে সেজে উঠেছে। সব মিলিয়ে ঈদের আনন্দে মেঘাই ঘাট এখন পরিণত হয়েছে এক মিলনমেলায়, যেখানে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর