শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সলঙ্গায় জাতীয়তাবাদী সাইবার দলের থানা কমিটি গঠন

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আজ রবিবার সিরাজগঞ্জ জেলা সাইবার দলের প্যাডে ‎বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্দেশনায় এ কমিটি অনুমোদন করা হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউল্লাহ রাজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

‎অনুমোদিত কমিটিতে নুর আলমকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পদে মোট ১৩ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎কমিটি ঘোষণার সময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

জেলা ‎নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তি খাতে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত এবং গতিশীল হবে। পাশাপাশি সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরবে।
‎তারা আরও জানান, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম জোরদার করা হবে।

‎এ সময় নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর