সিরাজগঞ্জ-নাটোর রোডের ১০ নং ব্রিজ এলাকায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১ আহত ১
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জ-নাটোর রোডের ১০ নং ব্রিজে বাস ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১ আহত ১। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার (এসআই) জাহিদ।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ-নাটোর রোডের ১০ নং ব্রিজ এলাকায়। মোটরসাইকেলের পিছনে বসে থাকা নাদিম নামের যুবকের বাসের ধাক্কায় মাথা পিষ্ঠ হয়ে স্পট ডেট হন। এঘটনায় মোটরসাইকেল চালক আবু সাইদ গুরুতর আহত হয়ে গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি আছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার (এসআই) জাহিদ বলেন, মোটরসাইকেল আরোহীরা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন অপরদিকে বাসটি ঢাকা থেকে রাজশাহীর পথে যাচ্ছিলেন। ব্রিজের পশ্চিম পার্শ্বে বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালক সিঙ্গেল রোডে পড়ে আহত হয়ে গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে পিছনে বসে থাকা নাদিম নামের যুবক বাসের ধাক্কায় মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে থানা সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে প্রেরণ করা হয়।








