শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সিরাজগঞ্জের কাজীপুরে আসছেন পীর সাহেব চরমোনাই

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় আগামী ৮ জুন, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। বাংলাদেশ মুজাহিদ কমিটি, কাজীপুর থানার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাইর পীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
আয়োজক সূত্রে জানা গেছে, কাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বাদ আসর মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ দা.বা.। এছাড়াও দেশের খ্যাতিমান ওলামা-মাশায়েখগণ মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের মতে, মাহফিলের মূল লক্ষ্য হলো মানুষের মাঝে কুরআন ও সুন্নাহর সুমহান বাণী পৌঁছে দেওয়া এবং দ্বীনি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা। মাহফিলে আগত মা-বোনদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানানো হয়।
মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব আবু জাফর সরকার সকল ধর্মপ্রাণ মুসলমানকে দলে দলে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এদিকে, পীর সাহেব চরমোনাইয়ের আগমনকে কেন্দ্র করে কাজীপুরজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মাহফিল সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর