শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

ঈদুল আযহায় তাড়াশে ৪০০ অসহায় মানুষের মুখে হাসি ফোটাল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে ৪’শ দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষ্যে প্রতি জন এক হজার টাকা করে এ মানবিক সহায়তা দেয়া হয়।
​সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ওই মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি  স ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি  ​অধ্যাপক সাব্বির আহমেদ প্রমুখ।
​এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো সাইফুল ইসলাম খন্দকার, সাবেক ছাত্রদল নেতা ও সদস্য সচিব শাহাদত হোসেন খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসান মির্জা এবং সাধারণ সম্পাদক মো গোলাম মোস্তফা প্রমুখ।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  নুসরাত জাহান বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তালিকা তৈরি করে ওই অর্থ বিতরণ করা হচ্ছে। যা তাদের ঈদ উদযাপনে অনেকটাই সহায়ক হবে।
অর্থ সহায়তা পেয়ে উপস্থিত সাধারণ ও দুঃস্থ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর