শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

সারাদেশের ন্যায় ময়মনসিংহেও শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “ভূমিসেবা মেলা ২০২৬”। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক স্লোগানে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় এনে জনগণের হয়রানি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মেলায় আগত জনগণ সরাসরি বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে ধারণা নিতে পারছেন। একই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণের সুযোগও রাখা হয়েছে। মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে হাতে-কলমে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।

এছাড়াও মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে পরামর্শ সেবা, অনলাইন আবেদন পদ্ধতি এবং ভূমি আইন সম্পর্কে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হচ্ছে। ফলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। তারা ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

ভূমিসেবা মেলা উপলক্ষে পুরো জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণে মেলাটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও সেবামুখী এক অনন্য আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর