শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উল্লাপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
“বিশেষ প্রয়োজন ছাড়া ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই নিজের ভূমি উন্নয়ন কর মোবাইল অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করি—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা। এছাড়াও উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান, তদন্ত কর্মকর্তা এসআই রূপুকর, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণকে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণে উৎসাহিত করেন। পরে সেবাগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর