বাঙ্গালা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শাহ আলম বিএসসি
মোঃ সুজন আহমেদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং বাঙ্গালা ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শাহ আলম বিএসসি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সুখ—এ কামনা করেন তিনি।
শাহ আলম বিএসসি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক সভাপতি, ছাত্রদল, ধরইল উচ্চ বিদ্যালয় শাখা; সাবেক আহ্বায়ক, বাঙ্গালা ইউনিয়ন যুবদল; সাবেক আহ্বায়ক, বাঙ্গালা ইউনিয়ন বিএনপি এবং সাবেক সাধারণ সম্পাদক, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি চেংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, চেংটিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, চেংটিয়া কবরস্থান কমিটির সেক্রেটারি এবং (উল্লাপাড়া-তাড়াশ-সলঙ্গা) আঞ্চলিক মৎস্যজীবী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনেও শাহ আলম বিএসসি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৯৮ সালে এইচএসসি, ২০০০ সালে বিএসসি, ২০০৫ সালে বি.এড, ২০০৭ সালে বাংলা বিষয়ে এমএ এবং ২০১৩ সালে এম.এড ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে এসএসসি, এইচএসসি, এমএ (বাংলা), বি.এড এবং এম.এড পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাঙ্গালা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে, যাদের সমর্থন ও ভালোবাসায় তিনি দীর্ঘদিন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে চান।
শাহ আলম বিএসসি আরও বলেন, বাঙ্গালা ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সড়ক ও রাস্তাঘাট উন্নয়ন, বাজার নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে তিনি কাজ করে যাচ্ছেন।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও বাঙ্গালা ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।








