বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১২ মে) খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -০২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আজকের এই খাল পুনঃখনন কাজটি উন্নয়নের মাইলফলক হিসাবে থাকবে এবং এবং এই ধারা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে এটি খেয়াল রাখতে হবে যে, আমরা খাল খনন করে যাচ্ছি কিন্তু এই খাল যাতে আবার ভরাট না হয়ে যায় সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সরকার তারাকান্দা – ফুলপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করেছে। মিনি স্টেডিয়াম তৈরি, হাসপাতাল এবং রাস্তাঘাট উন্নয়ন এ রকম অসংখ্য কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করার লক্ষ্যে সাধারণ জনগনকেও আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ এবং গণমাধ্যম কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর