শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উল্লাপাড়ায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

উল্লাপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে সোবহান প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামানিক স্থানীয় একটি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরের ডোয়া কেটে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহত শেফালী খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি ওই গ্রামের ইসমাইলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ঘটনার দিন সোবহান প্রামানিক প্রায় ৭০ লাখ টাকার একটি জমি বিক্রি করেছিলেন। সেই টাকার লোভে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একটি খাস পুকুর নিয়ে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে পিতা-পুত্র নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জেরেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর সহায়তায় একজনকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর