বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ নারী আটক

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মজিবর রহমান

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় র‌্যাব-১২ এর অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (৯ মে) বিকাল ৪টা ১৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের পাশে “নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট” এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। তার বয়স ৫২ বছর হলেও তদন্তের স্বার্থে নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে।
আটককৃতের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর