শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উল্লাপাড়ায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

উল্লাপাড়ায় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সুজন আহমেদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আবৃত্তি উৎসব, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘মুক্ত পঠন’-এর উদ্যোগে শনিবার (৯ মে) বিকেলে উল্লাপাড়া ক্যারিয়ার ইংলিশ স্কুল প্রাঙ্গণে এই নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে রবীন্দ্রপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আবৃত্তি ও সংগীতশিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মুক্ত পঠনের সদস্যদের মনোজ্ঞ আবৃত্তি এবং রবীন্দ্রসংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামিম হাসান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, ইন্সট্রাক্টর, রাজশাহী পিটিআই।

আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের জীবনবোধকে সমৃদ্ধ করে। প্রান্তিক পর্যায়ে ‘মুক্ত পঠন’-এর মতো সংগঠনের মাধ্যমে শিল্প-সাহিত্যের চর্চা নতুন প্রজন্মের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রচর্চা কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের দৈনন্দিন জীবন ও মননে লালন করতে হবে। উল্লাপাড়ার মতো জনপদে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর-এর কালজয়ী কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর