শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উল্লাপাড়ায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

সিংড়ায় ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী নিহত, আহত ৩

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রবিউল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মো. আলী (৩৮) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত আলী উপজেলার হাতিন্দাহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বগুড়া থেকে নাটোর অভিমুখী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এসময় ছাগল বিক্রির উদ্দেশ্যে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোভ্যান বিপরীত দিক (রং সাইড) থেকে মহাসড়কে উঠে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর তিনজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যানটি বিপরীত দিক থেকে মহাসড়কে উঠে আসায় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​এদিকে, এই মর্মান্তিক নিহতের ঘটনায় নিহতের পরিবার ও পুরো কলম কাজীপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও বেপরোয়া গতি রোধে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর