শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত ইউএনও রায়হানুল ইসলাম

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)সুজন আহমেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আনিছুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি ময়নুল হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এছাড়াও দৈনিক আমাদের সময়ের আব্দুস ছাওার, প্রতিদিনের সংবাদের শাহরুল ইসলাম সাচ্চু, দৈনিক দিনকালের শাহেব আলী, দৈনিক মানবজমিনের রাজু আহমেদ (সাহান), দৈনিক জনতার সংগ্রামের রিয়াজুল ইসলাম সবুজ, ৭১ টিভির সাংবাদিক রায়হান, দৈনিক ভোরের পাতার মমতাজ হোসেন রিটু ও দৈনিক কালবেলার শাহ আলী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও রায়হানুল ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সাংবাদিকরা তাদের পেশাগত কাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও সমন্বিত কাজের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর