সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

তাড়াশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে এমপি আইনুল হক

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, তাড়াশ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ডাঃ মো জহুরুল ইসলাম, ডাঃ ইমরান রসুল প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম জানান, তাড়াশ উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছরের নিচের ২৪৮৪৯ জন শিশু এই টিকার আওতায় আসবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, হাম রুবেলা একটি প্রাণঘাতি রোগ, এটি প্রতিকারের জন্য অবশ্যই আপনার শিশুকে টিকা দেবেন। সরকার আপনাদের পাশে থেকে টিকাদান সহ সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। উল্লেখ্য ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর