শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় এ বছর ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়ছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,গত বছর ৭৮০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ হেক্টরে। উপজেলা জুড়ে এ আবাদ বিস্তৃত হয়েছে। এবার কৃষকরা হাইব্রিড জাতের সুপার সাইন ২৭৬০, যুবরাজ,কাবেরী,কমান্ড ৯৯৯ ও প্রেসিডেন্ট জাতের ভুট্টা চাষ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও উদ্বুদ্ধ করার ফলে রায়গঞ্জের সলঙ্গায় ধুবিল,নলকা,ঘুড়কা ইউনিয়নের চাষিরা আরও আগ্রহী হচ্ছেন। স্থানীয় কৃষক আব্দুর রহিম জানান,তারা প্রায় এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। নিজেরা এবং দুইজন শ্রমিক নিয়ে ভুট্টা সংগ্রহ করছেন। কৃষকরা জানান,বর্তমানে বাজারে প্রতি মণ ভুট্টা ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বিঘায় গড়ে ৩০ থেকে ৩৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। ভুট্টার আরেকটি বড় সুবিধা হলো,এর কোনো অংশই “অপচয় হয় না”গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম বলেন,ভুট্টা একটি লাভজনক ফসল। এটি গোখাদ্য,মানুষের খাদ্য এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। কৃষকদের সব সময় কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহযোগিতায় সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর