শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি প্রসারে রিডিং পড়ার কোনো বিকল্প নেই -ডিসি সাইফুর রহমান

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে শিক্ষার্থীদের (৩য়-৫ম শ্রেণি) বাংলা ও ইংরেজি বিষয়ে রিডিং প্রতিযোগিতা, গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই এবং শিক্ষকগণের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি প্রসারে রিডিং পড়ার কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের ভাষা ও গণিতের ভিত্তি মজবুত করতে হবে।

তিনি উল্লেখ করেন, বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, বরং আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে গণিতের মৌলিক ধারণা দৃঢ় না হলে ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসার এবং আইসিটি-ভিত্তিক শিক্ষণ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনকে তিনি শিক্ষকদের সৃজনশীলতা ও মানসিক বিকাশের একটি অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জেলা পর্যায়ে এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা রিডিং প্রতিযোগিতা ও গণিত দক্ষতা যাচাইয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে পুরস্কৃত হয়। একই সঙ্গে শিক্ষকগণের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। প্রাণবন্ত আয়োজন ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর