শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সিরাজগঞ্জ-১ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ সিরাজগঞ্জ-১( (কাজিপুর ও সদরের আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীর মধ্যে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের নিয়মানুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার। এর মধ্যে ভোট প্রদান করেছেন করেছেন ২ লাখ ৩৪ হাজার ২১৪ জন। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৭৯৮ টি। ভোট পড়ার শতকরা হার ৬০. ৮৩ শতাংশ।
ফলাফলে দেখা যায়, ছয়জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহুরুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর ঘোড়া প্রতীকে ২৬৩ ভোট, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব কেটলি প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট এবং গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন ট্রাক প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট।
উল্লেখ্য, এবারে সিরাজগঞ্জ-০১ আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম, রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর