শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা শীল কল্যান সমিতির কার্যালয়ে সরস্বতী পুজা উদযাপন ও তান্ডব ব্যান্ডের পরিবেশনা

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

অনিক দাশ, খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জেলায় দিঘীনালা উপজেলা শীল সমিতিতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) জেলার সদরসহ দীঘিনালা, মাটিরাঙ্গা, পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার শতাধিক মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে এই পূজা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী নরনারী, শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন পোশাকে নিজ নিজ পূজার আসনে অংশগ্রহণ করেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি অর্পণ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূজায় বিশ্বমানবতার কল্যাণ, শিক্ষার্থীদের জ্ঞান-বুদ্ধির বিকাশ, নৈতিক শিক্ষার প্রসার এবং বিশ্বশান্তি কামনা করা হয়।

শিক্ষার্থী পার্থ শীল বলেন,
“মা সরস্বতীর পূজা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে মায়ের আশীর্বাদ নিতে পেরে আমরা মানসিকভাবে অনেক শক্তি পাই।”

আরেক শিক্ষার্থী সুচনা শীল বলেন,
“এই দিনে আমরা শুধু পূজা নয়, শিক্ষার গুরুত্ব সম্পর্কেও নতুন করে উপলব্ধি করি। মায়ের কাছে ভালো মানুষ হওয়ার প্রার্থনা করেছি।”
দীঘিনালা উপজেলার শীল সমিতি পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিধান শীল বলেন,
“প্রতিবছরের মতো এবারও আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করতে পেরেছি। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।”
পূজার পুরোহিত সন্জয় চক্রবর্তী বলেন,
“মা সরস্বতী জ্ঞান, প্রজ্ঞা ও সৃষ্টিশীলতার প্রতীক। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মায়ের আশীর্বাদে সবাই যেন সত্য, ন্যায় ও সুপথের জ্ঞান লাভ করতে পারে এটাই আমাদের প্রার্থনা।”

পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জা। অনেক স্থানে শিশু-কিশোরদের অংশগ্রহণে ধর্মীয় আবৃত্তি, ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সার্বিকভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে খাগড়াছড়ি জেলায় এবারের সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজক ও স্থানীয়রা। উক্ত অনুষ্ঠানে সরস্বতী পূজার সভাপতি দায়িত্বে ছিলেন শ্রী কুলক শীল সাধারন সম্পাদক শ্রী বিশাল শীল সাংগঠনিক সম্পাদক শ্রী সপ্তম শীল প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর