সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হৃদরোগের চিকিৎসা মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, ৫ পুলিশসহ আহত -১৫ সিটি কর্পোরেশনের যানবাহন শাখায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ বহিরাগত চালক দিয়ে গাড়ি পরিচালনা, দ্বৈত বরাদ্দ ও লাইসেন্সবিহীন ড্রাইভিং, দায় নেবে কে? হাটিকুমরুল ইউনিয়নের কৃষকদলের পূর্নাঙ্গ কমিটি গঠন, মাসুদ রানা সভাপতি আশরাফুল সাধারণ সম্পাদক আতঙ্কের জনপদ ময়মনসিংহ : এক বছরে ১১১ খুন, ছিনতাইয়ে নাজেহাল নগরবাসী নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদকে মডেল হিসেবে গড়ে তুলবে; চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন শাকিল সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ। সভা সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মোহন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে জিল্লুর রহমান জিল্লু, দেবব্রত দাস দুকূলসহ অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর