বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্মানিত ইমামদের দিকনির্দেশনাতেই মাদকমুক্ত ও নৈতিক সমাজ গঠন সম্ভব: তাড়াশে এমপি ভিপি আইনুল হক

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

​সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করে একটি নৈতিক ও শান্তিপ্রিয় সমাজ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা অপরিসীম। ইমামদের দিকনির্দেশনা অনুসরণ করলে অতি দ্রুতই সমাজের চিত্র বদলে যাবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।

​রোববার তাড়াশ উপজেলা মিলনায়তনে জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল ‘ইমাম সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ভিপি আইনুল হক আরও বলেন, “ইমামগণ আমাদের সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তিত্ব। সমাজের প্রতিটি স্তরে শান্তি, সম্প্রীতি ও বৈষম্যহীন পরিবেশ তৈরিতে তাদের ভূমিকা অনন্য। একটি সুন্দর সমাজ গঠনে ইমামদের দিকনির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ এবং বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা আব্দুস সালামসহ অনেকে।

​মাওলানা শহিদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় সম্মেলনে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মসজিদের সম্মানিত ইমাম, খতিব, আলেম-ওলামা এবং জাতীয় ইমাম সমিতির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর