শিরোনাম
জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে তাড়াশের জহুরুল মহুরী সিনিয়র সহসভাপতি নির্বাচিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে তাড়াশের জহুরুল মহুরী সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার অনুষ্ঠিত জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে তিনি এ পদে নির্বাচিত হন। জহুরুল মহুরী দীর্ঘদিন ধরে দলিল লেখক পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
জেলা দলিল লেখক সমিতির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তাড়াশের দলিল লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, জহুরুল মহুরী দলিল লেখকদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর








