বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

২৪ আগস্ট: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন রোধ এবং যমুনা উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কাজিপুর থানা শাখার উদ্যোগে চরাঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর থানা শাখার সভাপতি হাফেজ আবু জাফর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আবদুল্লাহ আল-মামুন বলেন, কাজিপুরের চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙনসহ নানা সংকটের মধ্যে বসবাস করছেন। তাঁদের জীবনমান উন্নয়নে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো জরুরি।
তিনি বলেন, “চরাঞ্চলের মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা বাস্তবায়ন। এই জনপদের মানুষের পাশে দাঁড়াতে হলে তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।”
সভায় বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতিবছর চরাঞ্চলের মানুষ বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন। নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ সময় চরাঞ্চলের সার্বিক জীবনমান উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যমুনা উপজেলা বাস্তবায়নের দাবিতে সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন থানা শাখার সহসভাপতি কারী শাহিনুর আলম, সেক্রেটারি মো. সোহেল রানা, থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং নাটুয়াপাড়া, নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়ন শাখার দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর