বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিপিএস ট্র্যাকিংয়ে ২ ঘণ্টায় উদ্ধার হারিয়ে যাওয়া মোটরসাইকেল

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাঠের পুল এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি মোটরসাইকেল জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রায় দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কাজীপুর থানা-পুলিশ। পরে মোটরসাইকেলটি যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, সিরাজগঞ্জের কাঠের পুল এলাকা থেকে মোটরসাইকেলটি হারিয়ে যাওয়ার পর মালিক বিষয়টি পুলিশকে জানান। পরে মোটরসাইকেলে থাকা জিপিএস ট্র্যাকিংয়ের তথ্যের ভিত্তিতে এর অবস্থান শনাক্ত করা হয়।
কাজীপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে কাজীপুর এলাকায় মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করে। এরপর প্রায় দুই ঘণ্টার মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশের তৎপরতা ও জিপিএস প্রযুক্তির সহায়তায় দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এর মালিক। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ বলছে, প্রযুক্তির সহায়তায় অপরাধ নিয়ন্ত্রণ ও হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর