শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

তাড়াশে ভিপি আয়নুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ​

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তাড়াশ।

​সোমবার সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’ তাড়াশ উপজেলা কমান্ডের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া।

​সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের ওপর এমন অতর্কিত ও বর্বর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও পরিকল্পিত। এ ঘটনা তাড়াশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্রের অংশ।” তিনি অবিলম্বে হামলার পেছনের মূল কুচক্রী মহলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

​উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইউসুফ আলী ও সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাক-এর সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিনিধি আব্দুল মামুন, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন এবং তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু।

​মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর