বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থায় সরকারি অনুদানের চেক বিতরণ

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৪টি প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ৩০ লক্ষ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
​শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সিংড়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে এ চেক বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।
​সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১৪টি নিবন্ধিত সংস্থার প্রতিনিধিদের হাতে ৩০ লক্ষ ৩০ হাজার টাকার চেক তুলে দেন। এই অনুদানের আওতায় এতিম, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী উপকারভোগীরা উপকৃত হবেন।
​উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, “বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারে বদ্ধপরিকর।” দুস্থ, এতিম ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অনুদানের অর্থ সঠিকভাবে ব্যবহারের জন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর