শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

সিংড়ায় প্রতি শুক্রবার সেবা দেবেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ মৌসুমী: ফ্রি ক্যাম্প উদ্বোধন করলেন এমপি আনু

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

​আজ ১৪ আগস্ট (শুক্রবার) সকালে হাসপাতাল গেট সংলগ্ন জননী ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-০৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
​উদ্বোধনী অনুষ্ঠানে জননী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা জামান রনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
​ক্যাম্পে বিশেষ সেবা প্রদান করছেন প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মৌসুমী) [এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এমএস (গাইনী অ্যান্ড অবস্, ফেজ-বি) – স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল; সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়াইগ্রাম, নাটোর]।
​উদ্যোক্তারা জানান, সাধারণ ও দুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিংড়া হাসপাতাল গেটে অবস্থিত জননী ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখাবেন ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মৌসুমী)।
​ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক সেবাগ্রহীতা ফ্রিতে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন। জনসেবামূলক এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর