শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

৫০০ টাকার বিরোধে বৃদ্ধা হত্যা : রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে নূরজাহান (৬০) নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মূল অভিযুক্ত মো. রনি মিয়া (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানায়, গত ২৮ জানুয়ারি কোতোয়ালি থানা এলাকার মীরকান্দাপাড়া গ্রামে নিজ বাড়িতে একাই বসবাসরত নূরজাহানকে হত্যা করা হয়। গ্রেপ্তার রনি মিয়া একই এলাকার বাসিন্দা এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।

তদন্তে জানা যায়, রনি মিয়া মাঝে মধ্যে তাঁর প্রেমিকাকে নিয়ে নূরজাহানের বাড়িতে থাকতেন এবং বিনিময়ে ৫০০ টাকা করে ভাড়া দিতেন। তবে সর্বশেষ ভাড়া পরিশোধ না করায় তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।

ঘটনার রাতে রনি মিয়া আবারও প্রেমিকাকে নিয়ে ওই বাড়িতে গেলে নূরজাহান পূর্বের ভাড়া দাবি করেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে তিনি বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন রনি।

একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা শিল দিয়ে নূরজাহানের মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন রনি। পরে লাশ রান্নাঘরের পাশে খড়ের নিচে লুকিয়ে রেখে তাঁর ব্যবহৃত মুঠোফোন নিয়ে পালিয়ে যান।
ঘটনার দুই দিন পর, ৩০ জানুয়ারি রাতে স্বজনেরা বাড়ির পাশে খড়ের নিচ থেকে নূরজাহানের লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে নুরুন নাহার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পিবিআই তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শম্ভুগঞ্জ এলাকা থেকে শনিবার ভোরে রনি মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে নিহতের মুঠোফোন উদ্ধার করা হয়।

পরে আদালতে হাজির করা হলে রনি মিয়া হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাত্র ৫০০ টাকার জন্য এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যার পর অভিযুক্ত স্বাভাবিক জীবনযাপন করছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর