সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১১০ বছরের শতবর্ষী বৃদ্ধ আহসান আলী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ১১০ বছর বয়সী এক শতবর্ষী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।
নিখোঁজ ওই বৃদ্ধের নাম মোঃ আহসান আলী (আনুমানিক বয়স ১১০ বছর)। তিনি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী গ্রামের স্থায়ী বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর তিনি রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নির্ধারিত গন্তব্যে পৌঁছাননি। পরবর্তীতে আত্মীয়স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি।
পরিবার জানিয়েছে, নিখোঁজ আহসান আলী কানে কম শোনেন।
কোনো সহৃদয় ব্যক্তি ছবি বা বিবরণ অনুযায়ী তাঁকে কোথাও দেখতে পেলে কিংবা তাঁর সন্ধান জানলে দ্রুত নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: ০১৬২২ – ১০৪২৯২, ০১৭৩৫১৬৮৫১৯
আপনার সামান্য সহযোগিতা ও সচেতনতাই হতে পারে এই প্রবীণ মানুষটিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বড় একটি মাধ্যম। মানবিক কারণে সংবাদটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।








