শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মোঃসুজন আহমেদ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোছাঃ রুমানা খাতুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন বলেন, “সিরাজগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।”
উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও বেগবান হবে এবং জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর