শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক সাইফুল ইসলাম শাহীনকে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মোঃসুজন আহমেদ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাইফুল ইসলাম শাহীন উল্লাপাড়া উপজেলার লাহেরী মোহনপুর গ্রামের কৃতি সন্তান। তিনি নিজাম উদ্দিনের পুত্র। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নিয়োগে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে ২নং বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল সরকার এবং সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে আসরের নামাজ শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বিএনপির নেতারা বলেন “সাইফুল ইসলাম শাহীনের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি সিরাজগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।
তারা আরও বলেন, “আমরা সবাই সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করে যাব। সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখব।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর