উল্লাপাড়ায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য বস্ত্র ছাগল বিতরণ করলেন সনাতন অনলাইন এক্টিভিটিস ফোরাম
মোঃসুজন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য বস্ত্র ও ছাগল বিতরণ করলেন সনাতন অনলাইনে এক্টিভিটিস ফোরামের প্রতিনিধি দল। বুধবার দুপুরে উপজেলার মহিষা খোলা গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত বাচ্চু সরকারের স্ত্রী ও তিন কন্যার মাঝে এ সমস্ত খাদ্য সামগ্রী, নগদ টাকা ও ছাগল বিতরণ করেন। এতে কেন্দ্রীয় সংগঠনের কোষাধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাস ও উপ পরিচালক শম্ভু সরকার উপস্থিত ছিলেন।
বিচরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত ঘোষ, সহ-সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার রায়, সুব্রত কর্মকার, ধর্মীয় বিষয়ক সম্পাদক রামকৃষ্ণ দত্ত, কয়রা পুজা উদযাপন কমিটির সদস্য এবং কয়ড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রাথী সন্তোষ কুমার সহ গণমাধ্যম কর্মীরা।
এ সময় উল্লাপাড়া উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত ঘোষও ওই দুস্থ পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা প্রদান করেন।








