বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গা  এলাকা থেকে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার তাড়াশের খালকুলা বাজারে ডেইরি খামারিদের নিয়ে বিশেষ সেমিনার নন্দীগ্রামে উজ্জল হোসেনের কনটেন্ট ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে দিঘীনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে সেনাবাহিনী দিঘীনালায় ফুল বিজুর মধ্যে দিয়ে বৈসাবি শুরু বিজয় টিভির চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনির মায়ের ইন্তেকাল বিজয় টিভির চলনবি প্রতিনিধি আলহাআলী রনির মায়ের ইন্তেকাল সিরাজগঞ্জ জেলা এলপি গ্যাস পরিবেশক ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাষক মোঃ আবু বাশীর দিঘীনালায় বিজু বৈসু ও সাংগ্রাইয়ের বর্নিল সুচনা মহসীন সভাপতি, আব্দুল্লাহ সম্পাদক, নজরুল সাংগঠনিক, হিরন সহ-সাধারণ সম্পাদক

শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

“শুধু বিএনপিই নয় কাজিপুরের আওয়ামী লীগের জনগণও আমাকে ভোট দিয়েছেন। বিশেষ করে সংখ্যা লঘুদের(হিন্দুদের) একটি ভোটও ধানের শীষের বাইরে যায়নি। বরং আমাদের দলীয় কিছু নেতাকর্মির অসদাচারণের জন্যে ধানেরশীষের ভোট কমে গেছে। এমপি হিসেবে স্পষ্ট বলছি আমি কাজিপুরের সবার নেতা। সবাইকে নিয়েই কাজিপুরের উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নেবো ইনশা আল্লাহ। এতে করে আপনাদের সবার দোয়া ও সহায়তা কামনা করছি।” সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা শিক্ষকদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সেলিম রেজা আরও বলেন, “ আমি জনগণের এমপি, তাই কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে আমাকে ফুল ছিটানোর দরকার নেই। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত।” এসময় প্রধান অতিথি কাজিপুরের সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।
চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়, চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের আয়োজনে
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মহসিন রেজা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রধান অতিথি সেলিম রেজাকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন। এসময় প্রতিষ্ঠান প্রধানগণকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এমপি। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সেলিম রেজার পিতা ও কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বার বার নির্বাচিত জননেতা মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানুল মোবারক উপলক্ষে ইফতারিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর