শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সিরাজগঞ্জ যমুনা সেতু এলাকা থেকে ৩কোটি টাকার মাদক সহ কারবারি আটক

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মুল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র‍্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি ইসমাইল হোসেন (৩০) নামের দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

আজ সোমবার দুপুরে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে র‍্যাব ১২ এর আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য প্রায় ৩কোটি টাকা) সহ ইসমাইল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক কারবারিতে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারি ইসমাইল হোসেনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর