শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

কাজিপুরে চারশ কেজি ঘোড়ার মাংস জব্দ – দুই জনের কারাদণ্ড

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুল হাসান শুভ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই ঘাট এলাকা থেকে জবাই করা চারশ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে থানা পুলিশ । শুক্রবার (২০ফেব্রুয়ারি) সকাল দশটায় যমুনার মেঘাই নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে মাংসগুলো উদ্ধার করে । এসময় মাংস জবাই ও পরিবহনের অপরাধে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার পুত্র কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম ( ৪৫) । পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুইজনকে পশু জবাই ও মাংসের মাণ নিয়ন্ত্রণ আইন’ ২০১১ এর ৪ (১) ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
ইউএনও জানান, “ মোট ৮টি জবাইকৃত ঘোড়ার ৪শ কেজি মাংস ১১ টি বস্তায় ভরে ট্রাকে করে পরিবহন করার সময় হাতেনাতে তাদের ধরা হয়। তারা স্বীকার করেছে, মাংসগুলো গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছিলো। পরে বস্তা খুলে মাংসগুলো মাটিচাপা দেয়া হয়েছে। ”
অভিযানে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার মোঃ আব্দুল কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর