আলহাজ আলী রনি ভ্রাম্যমান প্রতিনিধ
সিরাজগঞ্জের সলঙ্গায় তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত “তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট-২০২৬” এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন।
শুক্রবার বিকেলে আমশড়া দারুন উলুম ফাজিল মাদ্রাসায় মাঠে খেলায় সলঙ্গা থানা যুবদল সদস্য রকনুজ্জামান খোকনের সভাপতিত্বে খেলায় বিশেষ মেহমান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো শফিকুল ইসলাম শফি এই খেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো দুলাল হোসেন খান,সলঙ্গা থানা বিএনপি'র সাবেক সভাপতি মো মতিয়ার রহমান,সাবেক সাধারণ সম্পাদক মো আব্দুল আলিম সরকার। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। �
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের বড়হর পটিং ক্লাব উল্লাপাড়া খেলোয়াড়দের মাঝে ট্রফি ও ১ লক্ষ্য ২০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়।এবং পরাজিত সিরাজ নগর একাডেমি কুষ্টিয়া দলকে ৮০ হাজার টাকা দেওয়া হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।