আলহাজ আলী রনি ভ্রাম্যমাণ প্রতিনিধি
আজ মঙ্গলবার বিকাল ৪ টার সময় সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক তাড়াশ উপজেলার দোবিলা গ্রামে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরদার মোা শরিফুল ইসলাম শরিফের নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মো কামরুজ্জামান কাবিল, স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ভিপি আয়নুল হক উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরদার মোা শরিফুল ইসলাম শরিফ বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাননীয় সংসদ সদস্যের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ দিকে, সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, তাড়াশ-রায়গঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণের পাশে থেকে কাজ করা হবে। তিনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।