মোঃসুজন আহমেদ
উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সবুজ তালুকদার
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে গড়ে উঠুক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বন্ধন।”
তিনি আরও বলেন, “আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কাজ করতে হবে। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদককে না বলতে হবে এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে এলাকাবাসী জানান।