নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে বাঁশো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান।১৯৫২ সালে ভাষার জন্য আন্দোলন করেন,উক্ত মিছিলে পাকিস্তানের হানাদার বাহিনী সেই মিছিলে গুলি করেন।সেখানে শহিদ হোন রফিক,বরকত,সালাম,জব্বার শফিক ইত্যাদি।তাই অমর একুশে ফেব্রুয়ারি চেতনা এই দিনকে ধরে রাখার জন্য আমরা ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জানায়।
সেই সময় উপস্থিত ছিলেনঃ ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান(প্যানেল-১) ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি থালতা মাঝগ্রাম ইউনিয়নের সাবেক সভাপতি শামসুর রহমান, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ আনোয়ার হোসেন, কাউসার, বাঁশো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী শিক্ষক ইউনূস, হেলিনা, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের উদ্যোক্তা ওবায়দুর রহমান রুবেল, কম্পিউটার সহকারে আলমগীর সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।