বিশেষ প্রতিনিধিঃ আলহাজ আলী রনি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থী সরদার মো গোলাম আজমের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল মান্নান নগর বাজারে মাগুড়া বিনোদ ইউনিয়নের বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ এর সভাপতিত্বে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বিক্ষো ভ মিছিল ও গন সংযোগ করেন।
সমাবেশে চেয়ারম্যান পদ প্রার্থী তাড়াশ উপজেলা বি এন পির সহ সভাপতি গোলাম আজম ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে স্থানীয় কয়েকজন বক্তা গোলাম আজমের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন। নাজমুল হুদা রবি আবু বককার সিদ্দিক ও অন্যান্য বিএন পির সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ এ সময় তারা মাগুড়া বিনোদ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও তুলে ধরেন দল মত নির্বিশেষে গোলাম আজম কে নির্বাচিত করার আহ্বান জানান।